মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুগ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় ৩০-৩৫টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বালিদিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও ইউনুচ হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ৩০-৩৫টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/উজ্জল