যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক সাময়িক বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হালিম প্রামাণিক ওরফে সম্রাটকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
 
ইত্তেফাক/মণ্ডল