আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আফসানা ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আফসানা ওই গ্রামের জাইদুলের মেয়ে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শিশুটি বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এই সময় রাস্তা দিয়ে আসা আড়াইহাজারগামী একটি নছিমন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থনেই শিশুটির মৃত্যু হয়।
ইত্তেফাক/উজ্জল