মাদারগঞ্জ-জামালপুর সড়কে দাঁত ভাঙা বেইলি ব্রিজ ভেঙে রবিবার দুপুরে সিমেন্ট ভর্তি ট্রাক ঝাঁড়কাটা নদীতে পড়ে যায়। এতে জামালপুর সদরের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সতর্কীকরণ নোটিসে পাঁচ টন ওজনের বেশি মালামাল বহন নিষিদ্ধ থাকলেও তা কেউ মানেনি। শাহ সিমেন্ট কোম্পানির ২০ টন সিমেন্ট ভর্তি ট্রাক ব্রিজের উপর দিয়ে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/নূহু