একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। এর পর শহীদ বেদীতে ফুল দেন পুলিশ সুপার মুনিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু।
এর পর মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, এলজিইডি, সদর উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগী সংগঠন, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি ,আদর্শ কলেজ, সরকারী মহিলা কলেজসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সন্মান জানান।
ইত্তেফাক/জামান