ভোলায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

 
ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
 
রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের শহীদ বেদীতে ফুল দেওয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ ভোলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো শহীদ বেদীতে ফুল দেয়।
 
ইত্তেফাক/জামান