ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র  শ্রদ্ধার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে স্থানীয় সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ, বিএনপি ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ।
 
এছাড়াও দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্