যশোরে মাদক বিক্রেতাদের দু’পক্ষের সংঘর্ষে নিহত

যশোরের শার্শা উপজেলায় মাদক বিক্রেতাদের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার শিকড়ি বটতলা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
 
নিহত সেলিম (৪২) বেনাপোল সীমান্ত এলাকার ভবারবেড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে থানায় ২০টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
 

ইত্তেফাক/মণ্ডল