নকলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেরপুরের নকলা উপজেলায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে হাজী জালমামুদ কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলী চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, জালমামুদ কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান ও উপাধ্যক্ষ আলতাব আলী এসব কর্মসূচির তদারকি করেন। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম