অভিনেত্রী জান্নাত মিষ্টি অভিনীত নতুন ছবি ‘তুই আমার’। এ ছবিতে মিষ্টির সহশিল্পী হিসেবে কাজ করেছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেন সজল আহমেদ।
ছবিটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তি পাবে, তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।
মিষ্টি জান্নাত ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এ সিনেমার গল্পটা দারুণ। কাজও ভাল লেগেছে। আশা করছি দর্শকরা হলে গিয়ে দেখবেন। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।ছবিতে গল্পের পাশাপাশি সুন্দর কিছু গান রয়েছে।’
হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। সিনেমাটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, ইমরান, ময়ুরী, গোপিকা, আকৃতি কক্কর ও শ্রী প্রিতম।
ইত্তেফাক/আনিসুর