‘সুইসাইড স্কোয়াড’ সিকুয়্যাল পরিচালনায় মেল গিবসন

 
গত বছরের অন্যতম জনপ্রিয় এবং বাণিজ্যিক সফল হলিউডি সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’। সিনেমাটির সিকুয়্যাল নিয়ে এবার পরিচালনায় আসছেন অস্কার নমিনেটেড অভিনেতা মেল গিবসন। সম্প্রতি নবম সন্তানের বাবা হয়ে আলোচনায় আসেন ব্রেভহার্ট নায়ক মেল গিবসন।
 
হলিউড রিপোর্টে প্রকাশিত সংবাদে মেল গিবসনের পরিচালনার খবরটি প্রকাশিতে হয়েছে। ‘সুইসাইড স্কোয়াড’ এর প্রযোজক ওয়ার্নার ব্রস গিবসনকে দিয়ে দ্বিতীয় পর্বটি করাতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন।
 
উল্লেখ্য, ডেভিড আয়ারের রচনা ও পরিচালনায় ‘সুইসাইড স্কোয়াড’র গল্প গড়ে উঠেছে গথাম শহরের কুখ্যাত সব অপরাধীদের কেন্দ্র করে; বড় ধরণের সন্ত্রাস মোকাবেলায় অতিমানবদের উপর নির্ভর না করে যাদেরকে পাঠানো হয় সম্মুখ সমরে।
 
সিনেমায় অভিনয় করেন জ্যারেড লেটো, মার্গট রবি, উইল স্মিথ, ক্যারা ডেলভিন, ভায়োলা ডেভিসদের মতো ডাকসাঁইটে তারকারা।
 
ইত্তেফাক/আনিসুর