নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার সকালে মঞ্জুরুল হক (৫০) ও লিটন কংকর (৩৫) নামের দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মঞ্জুরুল উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া বাজারের শামছদ্দিনের ছেলে ও লিটন কংকর উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত নরেশ কংকরের ছেলে।
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, গ্রেফতারকৃত দু’জনই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তারা আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
ইত্তেফাক/মণ্ডল