ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় যুবক নিহত

 
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
 
আজ মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলার সুহিলপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের লোকাল বাস থেকে নামার সময় মাছুম নামের ওই যুবক বাসের নিচে পড়ে গুরুতর আহত হন।
 
এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কাউছার