সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, কিবরিয়া হত্যা মামলায় আব্দুল জলিল চার্জশিটভূক্ত আসামি। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/উজ্জল