এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুর

 
মুন্সিগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে গেলে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজনের  সঙ্গে এমপি লিটনের বড় বোন আফরোজা বারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান। ফুল দেয়া শেষে নেতা-কর্মীদের সঙ্গে পায়ে হেটে ফেরার সময় পেছনে আসা তার গাড়িটি উপজেলা সড়কের শিশু নিকেতন কেজি স্কুলে পৌঁছলে একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙ্গে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
 
পরে পুলিশ থানা ছাত্রলীগ অফিসে তল্লাশি চালিয়ে গাছের ঠেলসহ বাঁশের লাঠি-সোটা উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/কাউছার