ভাষা শহিদদের প্রতি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের শ্রদ্ধা

 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়।
 
সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সহ-সভাপতি কে এম শহীদুল হক, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন বুলবুল ও জাওহার ইকবাল খান। 
 
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি নোমান সালমান, সদস্য মফিজুর রহমান বাবু, আহসান হাবিব রিপন, জসিম উদ্দিন রাজা ও আখতার-উজ-জামান প্রমুখ। 
 
ইত্তেফাক/কাউছার