ময়মনসিংহের মুক্তাগাছায় অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বটতলা বাজারের পাশে একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ১০নং খেরুয়াজানী ইউনিয়নের বটতলা বাজারের পাশে রবিবার সকালে একটি পুকুর পারে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন : টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা নারীসহ নিহত ৩
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেআই