পিরোজপুরের কাউখালী উপজেলার চারদিক নদী বেষ্টিত সোনাকুর গ্রামে যমজ দুভাই কলাগাছ দিয়ে তৈরি করেছে অস্থায়ী শহীদ মিনার।
আর সেই শহীদ মিনারে ২১ ফেব্রয়ারি সকালে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো দ্বীপের শিশু-কিশোররা।
এর আগে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এক সপ্তাহ ধরে জমজ দুই সহদর শিশু মুরাদ ও রিয়াদের চলছিল একুশের পালনের প্রস্তুতি। প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে কলাগাছ দিয়ে শহীদ মিনার আর সন্ধ্যার তীরের কাদামাটি দিয়ে শহীদ মিনারের বেদী বানিয়ে মাতৃভাষা দিবস পালন করছে ওরা। মঙ্গলবার প্রত্যুষে মহান একুশে ফেব্রয়ারি সহপার্ঠীদের সঙ্গে নিয়ে এই কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুরাদ ও রিয়াদ। শিশু দুটি সোনাকুর গ্রামের গ্রাম পুলিশ মো. মনির হোসেনের যমজ সন্তান।
ওরা উপজেলার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। ওদের বিদ্যালয়ে কোন শহীদ মিনার না থাকায় সন্ধ্যা নদীর তীরে পাল পাড়ায় ওরা কলা গাছের শহীদ মিনার বানিয়ে একুশে পালন করছে।
ইত্তেফাক/উজ্জল