অনুশীলনে ফিরেছেন ওয়েইন রুনি

ইউরোপা কাপে ফিরতি লেগে বুধবার সেন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে ফিরেছেন ওয়েন রুনি। তবে পেশির ইনজুরির কারণে অধিনায়ক রুনি একাদশের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো। 
 
যদিও ইউনাইটেডের সর্বশেষ ৩২টি ম্যাচের কোনটাতেই প্রথম একাদশে খেলতে পারেননি রুনি। ক্লাবের মুল একাদশে অনুশীলন করতে না পারায় সেন্ট এতিয়েনের বিপক্ষে আসন্ন ম্যাচের প্রথম একাদশেও রুনি থাকতে পারছেন না বলে জানিয়েছেন কোচ। 
 
এমনকি আগামী রোববার সাউদাম্পটনের বিপক্ষের ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে।  ক্রিস স্মলিং ও মার্কাস রাদারফোর্ডসহ আজ দলের অবশিষ্ট ৯ সদস্যদের সঙ্গে অনুশীলন করেছেন রুনি। মূল দল থেকে আলাদা হয়ে অনুশীলন করেছেন তারা। জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাট্রিকে ভর করে প্রথম লেগে সেন্ট এতিয়েনেকে ৩-০ গোলে হারিয়ে বর্তমানে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল.কম।
 
ইত্তেফাক/সাব্বির