২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ কে এম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নব নির্মিত শহীদ মিনারে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানো হয়।
সকালে কাকিলাদহ যুব সমাজ, কে এম আইডিয়াল কলেজ, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল, কাকিলাদহ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর দাখিল মাদরাসা ও কে. এম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ মিনারের ফলক উন্মোচন করেন হাজীমাতা খোদেজা খাতুন।
কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাফায়েত হোসেনে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক’র সহ সম্পাদক নূহু আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি শেফালী বেগম,সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক, আমলা সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুবকর চৌধুরী, মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কে এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাছুদুর রহমান, কে এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক, শ্রীরামপুর মাদ্রাসার সুপার আজিজুল হক, আবুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাকিলাদহ মধ্যপাড়া সরকারী প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, বিচারপতি ড. রাধাবিনোদপাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা, জসিম উদ্দিন ও সাইদুল ইসলাম প্রমুখ।
কাকিলাদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ জালাল উদ্দিন খান অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কে এম আইডিয়াল কলেজের প্রভাষক আশরাফুল হক খাঁ। অনুষ্ঠান শেষে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায়।
ইত্তেফাক/নূহু