ফের বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, রবিবার সকালে বিমান বাহিনীর মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানে বিধ্বস্ত হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’ মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে। এরপর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়।
আরো পড়ুন: গাজায় ইসরাইলের হামলা, নিহত ৪
গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ভারতীয় বিমান বাহিনীর এসব যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করতে কার্যকরী ভূমিকা নিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর এই যুদ্ধবিমানগুলো।
ইত্তেফাক/এসআর