পোকা রান্না শেখালেন অ্যাঞ্জেলিনা জোলি

 
পোকা কিভাবে রান্না করতে হয় জানেন? অবাক হওয়ার কিছু নেই! আপনি না পারলেও হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ঠিকই রান্না করতে পারেন! পোকার রান্না শিখিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।
 
সম্প্রতি কাম্বোডিয়াই নতুন ছবির প্রচারণায় গিয়েছিলেন জোলি ও তার সন্তানেরা। সেখানে জৈনিক নারী ইয়ালদা হাকিমকে এই পোকা রান্না করা শেখালেন। আর সেই খবর গত মঙ্গলবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে বিবিসি।
 
ওই প্রতিবেদনের ভিডিওতে দেখা যাচ্ছে, জোলি বিচ্ছু ও মাকসার পা ভাজি করছেন এবং এটি খুব স্বাদ হয়েছে এমনটি বলছেন খাওয়ার ভঙ্গিতেই।
 
ইত্তেফাক/জামান