কুমিল্লার হোমনায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে এই উপজেলার হোমনা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। এ সময় স্থগিত হওয়া হোমনা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এমদাদ ভূইয়াকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, 'দুইটি কেন্দ্রে অবৈধভাবে ব্যালট পেপারে সিল দেওয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটায় নির্বাচন স্থগিত করা হয়েছে এবং একজন প্রিজাইডিং অফিসারকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে'।
আরও পড়ুন: নগরকান্দায় বাসচাপায় নিহত ১
এদিকে দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি) ভোট কারচুপির অভিাযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। মনিরুজ্জামান টিপু সাংবাদিকদের বলেন প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মহাসিন সরকারের তালা প্রতীকের লোকজন তার এজেন্টদের জোর করে বের করে দিয়ে বেআইনিভাবে ব্যালট বাক্সে সিল মারতেছে। তাই তিনি নির্বাচন বর্জন করেছেন।
ইত্তেফাক/ জেডএইচডি