ক্রাইস্টার্চে দ্বিতীয় ওয়ানডেতে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। বুধবার ক্রাইস্টচার্চের ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৮৯ রান করে কিউইরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ফলে ৬ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এদিন টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ব্যাটিংয়ে নেমে ১৩ রানেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ওপেনার ব্রাউনিকে নিয়ে খেলতে থাকেন ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসন। দুজনের জুটিতেই বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ব্রাউনিল ৩৪ রানে আউট হয়ে গেলেও ফিফটি তুলে নেন উইলিয়ামসন (৬৯)। এরপর নেমে প্রোটিয়া বোলারদের দুর্দশা নিয়ে আসেন রস টেইলর। তুলে নেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০২ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন প্রিটোরিয়াস।
২৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই হারায়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলাকে। তবে আরেক ওপেনার ডি কক করেন ৫৭ রান। ফিফটি তুলে নেন প্রিটোরিয়সও। ৪৫ রান করেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তবে তারপরও হার এড়ানো যায়নি।
নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/মাহাদী