‘তুমি দিন, তুমি রাত, তুমি যে প্রভাত, তুমি মন নিলে কখন, বাড়িয়ে দিয়ে হা ‘ কথাগুলো খৈয়াম সানু সন্ধি ও সৃজনের। ‘তুমি দিন তুমি রাত’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন সন্ধি ও নন্দিতা।
মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হয়েছে গতকাল ২১ শে ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে। গানটি ভালবাসার খুনসুটি শীর্ষক বিশেষ নাটকের টাইটেল গান।
গানটির মডেল হিসেবে অভিনয় করেছেন আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তি কর। তাদের সঙ্গে আরো রয়েছে ইমরান আহমেদ সওদাগর ও মৌসুমী জেরিনকে।
তুমি দিন তুমি রাত গানটির পরিচালনা করেছেন রিয়াদ তালুকদার আর ইউসিএফ এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/আনিসুর