আগেই ঘোষণা করা হয়েছিলো, পাকিস্তান সুপার লিগের চলতি আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু আগেই লাহোরে হবে। তবে শুরু থেকেই বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এবার করাচি কিংসের হয়ে নাম লেখানো ক্যারিবিয়ান ব্যাটং দানব ক্রিস গেইল ও শ্রীলঙ্কার দুই কিংবদন্তী কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে লাহোরে খেলবেন না বলে জানালেন।
এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া নিরাপদ মনে করছেন না করাচির কিংসের হয়ে খেলা এই তিন তারকা। এরই মধ্যে পিএসএল কর্তৃপক্ষকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন তারা।
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের নিরাপত্তার আশ্বাসের সঙ্গে সঙ্গে ম্যাচ ফি আরো বাড়িয়ে দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। গত দুই সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি।
ইত্তেফাক/মাহাদী