বইমেলায় এলিজা বিনতে এলাহীর দ্বিতীয় ভ্রমণ কাহিনী

বইমেলায় প্রকাশিত হয়েছে এলিজা বিনতে এলাহী’র লেখা বই ‘এলিজা’স ট্র্যাভেল ডায়েরি-২’। ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বইটি প্রকাশ করা হয়।
 
ভ্রমণ বিষয়ে লেখা এটি লেখিকার দ্বিতীয় বই। ইংরেজী ভাষায় লেখা এই বইতে দশটি অনুচ্ছেদে ফিলিপাইন ও সিঙ্গাপুরে ব্যাক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
 
মূলত দেশ দু’টির প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন যা পাঠককে ঋদ্ধ করবে। বিশেষ করে ইতিহাস অনুসন্ধানী ও ভ্রমন পিপাসু পাঠকের জন্য ‘এলিজা’স ট্র্যাভেল ডায়েরী-২’ এক অনন্য দলিল।
 
বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশনী। উল্লেখ্য গতবছর লেখিকার প্রথম বই ‘এলিজা’স ট্র্যাভেল ডায়েরি’ প্রকাশ করেছিল এপিপিএল।
 
ইত্তেফাক/মাহাদী