শেষ আটে একধাপ অ্যাটলেটিকোর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র লড়াইলে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এফিয়ে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে গ্রিজম্যানের নৈপুণ্যে প্রথম লেগে জার্মানির ক্লাবকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।
 
এদিন শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলতে থাকে অ্যাটলেটিকো। ম্যাচের ১৭ মিনিটে দলকে লিড এনে দেন সাউল। গ্যাব্রিয়েল ফার্নান্দেজের পাস থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
 
ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। পাল্টা এক আক্রমণে গামেইরোর পাস ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।
 
বিরতি থেকে ফিরে গোল করে স্বাগতিকদের খেলায় ফেরার ইঙ্গিত দেন কারিম বেলারাবি। তবে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গামেইরো গোল করলে ৩-১ এ এগিয়ে যায় অ্যাথলেটিকো। ম্যাচের ৬৭ মিনিটে স্টেভান সাভিচের আত্মঘাতী গোলে আবারো ব্যবধান কমায় স্বাগতিক লেভারকুসেন। তবে ৮৬ মিনিটে তোরেস গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের রানার্সআপরা।
 
ইত্তেফাক/মাহাদী