ফরিদপুর চরভদ্রাসন উপজেলা ঘেঁষা পদ্মা নদীতে ৬৩টি গরুসহ ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটায় উপজেলার হাজিডাঙ্গী গ্রামের ভাঙ্গার মাথা ঘেঁষা পদ্মা নদী থেকে ৩০-৪০ জনের একদল অস্ত্রধারী ডাকাত ট্রলারটি ডাকাতি করে নিয়ে যায়।
নৌকার মাঝি আকবর হোসেন ও রহম আলী বলেন, `ট্রলারটিতে ৬৩টি গরু ও নগদ প্রায় তিন লক্ষ টাকসহ প্রায় ৮০/৯০ লক্ষ টাকার মালামাল রয়েছে।'
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাম প্রসাদ ভক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে স্থান নির্ধারণ নিয়ে সমস্যা হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তদন্তে লোক পাঠিয়েছি। তদন্ত শেষে অইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/সালেহ্