দুই বছর পর ক্যারিবিয়ান দলে পাওয়েল

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কিয়েরন পাওয়েল।  আসন্ন ইংল্যান্ড সিরিজে ২০১৪ সালের পর আবারো জাতীয় দলের জার্সি জড়াবেন তিনি।
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ মার্চ।
 
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিস্ট এ প্রতিযোগিতায় দারুণ পারফরর্ম করেছেন পাওয়েল। এ প্রতিযোগিতায় তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করে শীর্ষ ব্যাটসম্যান হয়েছেন পাওয়েল।
 
তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার সুলিমান বেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান জনসন চার্লস ও অফস্পিনার সুনীল নারিনের। আইসিসির কাছে বোলিং করার ছাড়পত্র পেলেও জায়গা পাননি অলরাউন্ডার মারলন স্যামুয়েলস।
 
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্রাদওয়েট, ক্রেইগ ব্রাথওয়েট, জোনাথন কার্টার, মিগুয়েল কুমিন্স, শেন ডাউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লিউইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিয়েরন পাওয়েল ও রোভম্যান পাওয়েল।  ক্রিকইনফো
 
ইত্তেফাক/মাহাদী