আয়ুষ্মানের সঙ্গে এবার তাবু

 
কিছুটা সময় নিয়ে বুঝেশুনে নতুন কাজে হাত দেন বলিউড নির্মাতা শ্রীরাম রাঘবন। ২০১৫’তে ‘বদলাপুর’এর পর তাঁর নতুন কোনও ছবির কথা শোনা যায়নি।
 
এবার তিনিই বলিউডকে উপহার দিতে চলেছেন ফ্রেশ জুটি। পরের ছবির জন্য আয়ুষ্মান খুরানা আর তাবুকে ভেবেছেন শ্রীরাম।
 
প্লটলাইনের বেস থ্রিলার হলেও পুরো গল্পটা এখনই ভাঙতে চাইছেন না পরিচালক। শোনা গেছে এই ছবিটার জন্য প্রথমে বরুণ ধবন, পরে হর্ষবর্ধন কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন শ্রীরাম। দু’জনেই ফিরিয়ে দিয়েছিলেন তাঁকে।
 
শেষমেশ খুঁজে নিয়েছেন আয়ুষ্মানকে, আর তার সঙ্গে তাবু। কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু হবে বলে শোনা গেছে। বলিউড ট্যাবলয়েড।
 
ইত্তেফাক/আনিসুর