ইজিবাইক চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চাপায় স্কুল শিক্ষার্থী স্বর্ণা (৬) নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। রবিবার সকালে নগরকান্দা ভাঙ্গা আঞ্চলিক সড়কে পৌর এলাকার গাংজগদিয়া স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বর্ণা হত্যার বিচার দাবি করেন তারা।

এ সময় ইজিবাইক চালকের শাস্তি ও সড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ ইজিবাইক বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা।

আরো পড়ুন: বাংলাদেশের তথ্য ভারতে পাচারের চেষ্টা, যুবক আটক

শনিবার দুপুরে নগরকান্দা পৌরসভার গাংজগদিয়ায় অবস্থিত ক্যাপ্টেন এস আলী মাল্টি মিডিয়া স্কুলের সামনে নেমে রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক স্বর্ণাকে রাস্তায় চাপা দেয়। গুরুতর আহত স্বর্ণাকে নিকটস্থ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বর্ণা মারা যায়।

ইত্তেফাক/বিএএফ