লিটু আনাম-চাঁদনীর ‘মায়াজাল’

 
মোহাম্মদ নোমান এর গল্পে আবারও জুটিবদ্ধ হলেন লিটু আনাম ও চাঁদনী। নাটকের নাম মায়াজাল। তাদের সঙ্গে আছে নৃত্যশিল্পী নিসা। আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
 
নাটকটির গল্প পারিবারিক এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সম্পর্কের টানাপোড়ন নিয়ে। স্বামী লিটু আনাম স্ত্রী চাঁদনীর সাথে হটাৎ করেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন। কারণ ছাড়াই স্ত্রীকে মায়ের কাছে পাঠিয়ে কিছুদিনের মধ্যে তালাকনামা প্রেরণ করেন। 
 
স্ত্রী চাঁদনী খুব ভেঙ্গে পড়েন একদিন তার জরুরী জিনিষ পত্র আনার জন্য স্বামীর বাসায় গিয়ে লিটু আনাম বান্ধবীসহ ধরা পড়েন স্ত্রীর কাছে। লিটু আনাম যুক্তি দেখান এক ঘেঁয়ে এবং বৈচিত্রহীন জীবন থেকে তিনি মুক্তি চান।
 
এভাবে নাটকটির গল্প এগিয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন সেলিনা আফরীন রিতা ,আবুল কালাম ,পাপড়ী ,নাজিমুদ্দিন নাহিদ , আসিফ নজরুল,রেমু পরি প্রমুখ। নির্দেশনা দিয়েছেন তরুণ মঞ্চ নির্মাতা আসিফ মোঃ নজরুল।
 
উপদেষ্টা পরিচালক হিসেবে ছিলেন পরিচালক লায়লা আরজুমান বানু। নাটকটি প্রযোজনা করেছেন অঙ্গীকার মাল্টিমিডিয়া ও জয়ীতা, নির্বাহী প্রযোজক সেলিনা আফরীন রীতা।
 
ইত্তেফাক/আনিসুর