মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় বাস চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।
 
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
 
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর একটার দিকে একটি সিএনজি অটোরিকশা এক সড়ক থেকে অন্য সড়কে মোড় ঘুরানোর সময় দেশ ট্রাভলসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।
 
নিহত দুজন সিএনজি অটোরিকশা চালক বলে জানান এসআই ফরিদ। একজন সিএনজি অটোরিকশা চালানোর সময় অন্য সিএনজি চালক পাশে বসেছিলেন। পুলিশ গাড়ি দু’টি উদ্ধার করে জব্দ করেছেন বলে তিনি জানান।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম