আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফেরদৌস আহম্মেদের ওপর হামলার প্রতিবাদে ঘটনার দিন মঙ্গলবার রাতে মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় বুধবার ছাত্রলীগ নেতা ফেরদৌস আহম্মেদ বাদী হয়ে ছাত্রদলকর্মী আবুল মনসুরসহ ১০ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে মঙ্গলবার রাতেই কেন্দুয়া থানা পুলিশ আবুল মনসুরের পিতা ছিলিমপুর গ্রামের আবুল হাসেম ডেন্ডুকে আটক করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন’।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম