বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন সুনিশ্চিত করার জন্য আবাসন খাতে ঋণের সুদের হার কমিয়ে বাস্তব সম্মত করা উচিৎ। দেশের আবাসন খাত অনেক দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে থমকে গেছে। আবাসন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নতি লাভ করতে পারে না।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’র উদ্যোগে আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আবাসন খাতের বিষয়ে সরকারের সহযোগিতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ। দেশ অনেকদূর এগিয়ে গেছে এবং ডিজিটাল বাংলদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব।
রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি এবং স্বাগত বক্তব্য রাখেন রিহাব পরিচালক কামাল মাহমুদ।
প্রিন্ট ও ইলেকট্রনিক ক্যাটাগরিতে পাঁচজন করে মোট দশ জনকে এবং উভয় ক্যাটাগরি থেকে ১২ ফটো সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।
ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম পুরস্কার পান দেশ টেলিভিশনের আতিক বাবু এবং প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক আমাদের সময়ের দুলাল হোসেন মৃধা।বাসস
ইত্তেফাক/উজ্জল