ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন উঠেছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীকে ঘিরে। টিনসেল টাউনে জোর জল্পনা যে ১৯ বছরের জাহ্নবীর বয়ফ্রেন্ড অক্ষত রঞ্জন। সেই অক্ষতর সঙ্গেই উইকএন্ড পার্টিতে গিয়েছিলেন জাহ্নবী। সেই পার্টিতেই অক্ষতের সঙ্গে ডান্সপার্টিতে মেতে উঠেন শ্রীদেবী কন্যা।
ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মণীষ মালহোত্র ডিজাইনে তৈরি লাল-সোনালী গাউনে অসাধারণ লাগছিল জাহ্নবীকে। জাহ্নবী কাপূরের ফ্যান ক্লাব হিসেবে দাবি করা গ্রুপ ভিডিওটি শেয়ার করেছে। এছাডাও গ্রুপটি জাহ্নবী ও অক্ষতের আরও বেশ কিছু ছবি শেয়ার করেছে। সেখানে তাঁদের জাহ্নবীর বাবা-মা বনি কাপূর ও শ্রীদেবীর সঙ্গে দেখা যাচ্ছে।
A post shared by @jhanvikapoor on Feb 17, 2017 at 6:50pm PST
জাহ্নবী তাঁর মায়ের মতোই অভিনেত্রী হতে চান। বোন খুশির সঙ্গে তিনি ইতিমধ্যেই কিছুটা ফ্যাশন-তারকার ভাবমূর্তি অর্জন করে ফেলেছেন। কারান জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে বলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে জাহ্নবীর। অন্তত সিনেমহলে তেমনটাই খবর।
ইত্তেফাক/রেজা