দিনকয়েক আগেই হরভজন সিং দাবি করেছেন, স্টিভ স্মিথের দলই ভারত সফরে আসা দুর্বলতম অস্ট্রেলিয়া দল। তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
তার দাবি, কাল থেকে শুরু হতে চলা চার টেস্টের সিরিজে লড়াই করতে তৈরি অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁদের দল।
সিরিজের ফল হবে ৪-০।অস্ট্রেলিয়া যদি খুব ভালো খেলেও তবু সিরিজের ফল হবে ৩-০! এমনই ভবিষ্যদ্বাণীও করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন হরভজন সিং। তার জবাবে স্মিথ বলেন, প্রত্যেকে নিজ নিজ মন্তব্য দিতেই পারে।তবে এ ব্যাপারে উনি যা বলেছেন তার সঙ্গে আমি একমত নই।নিজের দলের ওপর আমার আস্থা আছে।আমরা ভারতের সঙ্গে লড়াই করার জন্যই এখানে এসেছি।
স্মিথ স্বীকার করে নিয়েছেন, এই সিরিজ তাঁরা পিছিয়ে থেকেই খেলতে নামছেন।তবুও এখানে ভারতের বিরুদ্ধে লড়াই করতে চাই।ভারতীয় দলে বেশ কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছে।আমাদের সামনে কঠিন লড়াই।আমি চাই ছেলেরা পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়ে কঠিন মুহূর্তে লড়াই করুক। খেলার মাঝে কঠিন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করতে হবে।আমার আশা, আমাদের দলের সবার কঠিন মুহূর্তে লড়াই করার দক্ষতা, পরিকল্পনা ও মানসিকতা আছে।
ভারত সফরে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সাফল্য নেই। তার উপর ভারতীয় দল অসাধারণ ফর্মে আছে। টানা ১৯টি টেস্টে অপরাজিত থেকে এই সিরিজে খেলতে নামছে বিরাট কোহলির দল।তা সত্ত্বেও ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী স্মিথ।
তার মতে,পুণতে প্রথম ম্যাচের পিচ যথেষ্ট শুকনো।তারা এখনই দল বাছেননি।কাল টসের পরেই দল ঘোষণা করা হবে।সব খেলোয়াড়কেই তৈরি রাখা হয়েছে।
ইত্তেফাক/রেজা