এবার জুটি বাঁধবেন রজনীকান্ত ও বিদ্যা বালান

ভারতের দক্ষিণের বক্স অফিসে গেলো বছর শীর্ষে ছিলো তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‌‘কাবালি’ ছবিটি। ছবিটিতে গ্যাংস্টার চরিত্রে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। সে ছবিতে রজনীর নায়িকার চরিত্রে দেখা গিয়েছিলো রাধিকা আপ্টেকে।
 
আবারও গ্যাংস্টার হয়ে পর্দায় ফিরছেন এই ভারতের সুপারস্টার, আর এবার তার ছবিতে নায়িকা হিসেবে থাকবেন বলিউডের ‘কাহানি’ খ্যাত তারকা বিদ্যা বালান। 
 
জানা গেছে, কাবালি ছবির পরিচালক পা রনজিতের পরিবর্তে ছবিতে দেখা যাবে এই জুটিকে। ছবিটির প্রযোজনায় আছেন রজনিকান্তের জামাই দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা ধানুশ। 
 
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘কাবালি’ সিনেমার সরাসরি সিকুয়্যাল না হলেও নতুন এই ছবিতে গ্যাংস্টার ‘কাবালি’র চরিত্রটিতেই দেখা যাবে রজনীকান্তকে। 
 
প্রসঙ্গত, রজনীকান্ত বর্তমানে ‘রোবট: টু পয়েন্ট জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। 
 
ইত্তেফাক/রেজা