ফতুল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। ওই সময় গুলিবিদ্ধ হয়েছে ডিবির একজন এএসআই।
 
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানার পাগলা শাহী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক। নিহতদের মধ্যে মুক্তার হলো ফতুল্লা থানা পুলিশের তালিকামুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনেরই বাড়ি পাগলা এলাকায়। মুক্তার ও মানিক পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এলাকাবাসী আনন্দ উল্লস ও মিষ্টি বিতরণ করেন। পাগলা এলাকার দোকান-পাট এ ঘটনার পর বন্ধ হয়ে যায়। 
 
ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন বলেন, সন্ধ্যায় ওই এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় এক সন্ত্রাসীকে আটক করার চেষ্টা করলে ওই সন্ত্রাসীর সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক নিহত হন।
 
 
ইত্তেফাক/উজ্জল/মাহমুদুল