খুলনায় দুর্নীতির দায়ে ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সোনালী ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপনা পরিচালকসহ (জিএম) পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  
 
বুধবার বিকালে নগরীর খানজাহান আলী থানায় দুদক খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকা দুর্নীতির অভিযোগে এ মামলা দায়ের করেন।
 
মামলার প্রধান আসামি হলেন- সোনালী জুটস মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম ইমদাদুল হোসেন বুলবুল। এছাড়া অন্যন্যা আসামিরা হলেন, সোনালী ব্যাংক খুলনা শাখার জিএম নেপাল চন্দ্র সাহা, সহকারী অফিসার কাজী হাবিবুর রহমান, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) তৈয়বুর রহমান ও প্রাক্তন কর্মকর্তা সমীর কুমার দেবনাথ।
 
মামলার আর্জিতে বলা হয়, সোনালী ব্যাংক খুলনা শাখা থেকে আসামিরা বিভিন্ন সময় সুদে-আসলে উক্ত টাকা ঋণ নিয়ে পরিশোধ করছেন না।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম