রিমেক হবে ‘তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত’

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম সেরা গান ‘তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত’। গানটির কল্যাণেই অক্ষয় কুমাড় ও রাভীনা ট্যান্ডন ভক্তদের হৃদয়ে ঝর তুলেছিল। ১৯৯৪ সালে গাওয়া গানটি আবার রিমেক করা হবে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
 
আব্বাস-মাস্তান পরিচালিত নতুন থ্রিলার ‘মেশিন’ সিনেমার জন্যই গানটি রিমেক হবে। এতে অংশ নিবে বলিউডের নবাগত আব্বাস পুত্র নায়ক মুস্তফা বার্মাওয়ালা ও কিয়ারা আদাভানি। 
 
গানটিতে কণ্ঠ দিবে উদিত নারায়ন ও নেহা কাক্কার। কোরিওগ্রাফি করবেন বস্কো মার্টিস।
 
ইত্তেফাক/রেজা