সাভারের বনপুকুর এলাকা থেকে নাজমুল রহমান বাপ্পী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বাপ্পী ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
জানা যায়, রাতে খাওয়ার পর বাপ্পী তার নিজের রুমে ঘুমাতে যান। সকালে বাপ্পী ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার