‘তুমি আসবে বলে’ একাকিত্বের গল্প

 
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘তুমি আসবে বলে।’ একজন নারীর একাকিত্ব এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
 
সামাজিক জীববে নানা ঘটনা, সমস্যা আর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সেসব চিত্র এখানে তুলে ধরা হয়েছে।
 
টুকু মজনিউলের রচনা এবং লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন ঈশানা, লায়লা হাসান, শাহেদ শরীফ খান, শানু, রওনক হাসান, মানস বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, নাজনীন চুমকীসহ অনেকে।
 
ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট প্রচার হচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর