একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব, শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে দিনভর বিশিষ্টজনসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানায়।
বিকেল চারটায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় জন্মদিন উৎসব। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিবার-এর সদস্যরা ও সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনরা।
উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নিজেকে সম্পৃক্ত রেখেছেন লেখালেখির কাজে। এ বছরও তার লেখা একাধিক বই একুশের বইমেলায় আত্মপ্রকাশ করেছে।
ইত্তেফাক/আনিসুর