‘ফেসবুক’ নিয়ে আনিসার গান

 
সঙ্গীতশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহ এবার ফেসবুক নিয়ে নতুন একটি গান করেছেন। ‘ফেসবুক’ শিরোনামের এ গানটি লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন মম রহমান।
 
একটি মেয়ের ফেসবুক হ্যাকড হলে সে কতটা অস্থির থাকে সেটাই এ গানের মূল প্রতিপাদ্য বলে শিল্পী জানান। এছাড়া ‘পাগল হইলাম’ শিরোনামে অরও একটি নতুন গান করেছেন আনিসা।
 
এ মুহূর্তে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আনিসা। পাশাপাশি নিজের একক অ্যালবামের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। 
 
ইত্তেফাক অনলাইনকে সঙ্গীতশিল্পী আনিসা বলেন, ‘ফেসবুক নিয়ে নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। এছাড়া নতুন গান ও অ্যালবাম নিয়ে সময় কেটে যাচ্ছে। বেশকিছু কনসার্ট করেছি। কিছুদিন আগে কলকাতায়ও দুটি কনসার্ট করেছি। পাশাপাশি দেশে আরও কিছু কনসার্টের ব্যাপারে চূড়ান্ত কথা দিয়েছি।’
 
ইত্তেফাক/আনিসুর