পররাষ্ট্রমন্ত্রীর কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন

 
দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ রাষ্ট্রদূত।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন করেন ইইউ প্রতিনিধি দল।
 
প্রতিনিধি দলের মধ্যে রাষ্ট্রদূত পিয়েরি মায়াউডোন, ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানি রাষ্ট্রদূত ড. থমাস হেইনরিচ প্রিনচ, নেদারল্যান্ডরে রাষ্ট্রদূত মিসেস লিউনি কুয়েলনেক, ব্রিটিশ হাইকমিশনার মিস এলিসন ব্ল্যাক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেসনিটি উইথার। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনারের চীফ  প্রটোকল অফিসার একে এম ফজলুল হক এসময় উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কাহারোল সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রুহুল আমিন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. মনসুর আলী সরকার।
 
ইত্তেফাক/জামান