শেরপুরের ঝিনাইগাতীতে অটো রিকশার নিচে চাপা পড়ে মিরাজ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মিরাজ আলী উপজেলার সারিকালিনগর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার সকালে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সকাল ১০টায় মিরাজ আলী অটোরিকশাযোগে উপজেলা সদরে আসছিলেন। তেঁতুলতলা বাজার এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখন নিচে চাপা পড়ে মিরাজ আলী গুরুতরভাবে আহত হন। আহত মিরাজ আলীকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সৎ ভাই ধরে রাখে, সৎ মা দেয় গরম খুন্তির ছেকা!
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/নূহু