রুনিকে ইউরোপে থাকার পরামর্শ রয় কিনের

ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনির চীনে যাওয়াটা ‘পাগলামি’ হবে মন্তব্য করে তাকে ইউরোপেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী রয় কিন। 
 
ইউনাইটেডে বেশ কিছুদিন ধরে উপেক্ষিত থাকার কারণে চাইনিজ সুপার লীগের ক্লাবগুলো বার বার বড় অংকের লোভ দেখাচ্ছে ৩১ বছর বয়সী রুনিকে। 
 
তবে এসব ঘটনায় তার সাবেক ইউনাইটেড সতীর্থ কিন হতাশা প্রকাশ করে বলেছেন, ইংল্যান্ড অধিনায়ক রুনির উচিৎ হবে ইউরোপেই থেকে যাওয়া। 
IMG0
আইটিভিকে কিন বলেন, কোন ভাবেই রুনির চীনে যাওয়া উচিৎ হবেনা। তিনি এখনো ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালীসহ ইউরোপীয় দেশগুলোর শীর্ষ পর্য়ায়ে ফুটবল খেলার যোগ্যতা রাখেন। সতরাং চীনে যাওয়ার অর্থ হচ্ছে পাগলামী। এখনো তার বয়স মাত্র ৩১ বছর। সুতরাং ইউরোপে কিছু করে দেখানোর মত পর্যাপ্ত সময় এখনো রুনির রয়েছে।
 
ইউনাইটেডের সর্বকালের সর্বাধিক গোলদাতার আসনে থাকা রুনির চলতি মৌসুমটি খুব একটা ভাল যাচ্ছেনা। এই মৌসুমে ২৯টি ম্যাচে অংশ নিয়ে তিনি গোল করেছেন মাত্র ৫টি। 
 
ইত্তেফাক/রেজা