এমপি লিটন হত্যায় অংশ নেয়া আরেকজন গ্রেপ্তার

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেয়া আনোয়ারুল ইসলাম ওরফে রানাকে (২৭) ঢাকা থেকে বুধবার বিকালে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশ। 
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম। 
 
রানা সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় কাজীর ভিটা গ্রামের তমশের আলীর ছেলে। ঢাকার একটি গার্মেন্টসে তিনি কর্মরত ছিলেন। লিটন হত্যায় পুলিশ রিমান্ডে থাকা জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি (অব.) কর্নেল আব্দুল কাদের খাঁনের পরিকল্পনায় আব্দুল হান্নান, মেহেদী হাসান, শাহীন ও রানা লিটন কিলিং মিশনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। এর আগে, রানা ছাড়া বাকি তিনজন আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে ঢাকা থেকে আনোয়ারুল ইসলাম রানাকে গ্রেফতার করে পুলিশ।
 
তিনি আরো জানান, এদিকে কাদের খানের পাসপোর্ট জব্দ করা হয়েছে। যে পরিবহনের টিকিট কেটে কিলারদের বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়েছিল সে টিকিটের কপিও উদ্ধার করেছে পুলিশ।
 
 ইত্তেফাক/উজ্জল